কলেজপাড়ায় ভাড়া বাসা থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল টেন ডেস্কঃ
নীলফামারী কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
No comments